Saturday , 3 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় থানায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদক প্রতিরোধকল্পে আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক,বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধকল্পে ৩ ডিসেম্বর শনিবার বিকেলে রুহিয়া থানার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, এস আই সজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর সার্কেল অফিসার রাজিয়া সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আমিনুল হক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,১ নং- রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মবিরুল হক বাবু, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদক প্রতিরোধকল্পে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে  একই পরিবারের ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চীনে ফের করোনাভাইরাসের হানা, বাস-ট্রেন বন্ধ

ঠাকুরগাওয়ে শিক্ষক’কে রাজকীয় বিদায় জানালেন সহকর্মী-শিক্ষার্থীরা

উচ্চ মূল্যের ফসলের অভিজ্ঞতা নিতে ঠাকুরগাঁও গেলেন তেঁতুলিযার চাষিরা

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা অবরোধ-মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-১

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে গ’লায় ফাঁ’স দিয়ে এবং সড়ক দূ’র্ঘট’নায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু