Sunday , 18 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সুবর্ন জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হতে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মামুনুর রশিদ।এ সময় কলেজের নবীন ও প্রবীন শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন এবং উচ্চাস প্রকাশ করেন।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজে ফিরে আসে। পরে সুবর্ন জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু , যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান,রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ,অনিল কুমার সেন প্রমুখ। সুবনী জয়ন্তী অনুষ্ঠানে প্রায় ৫ হাজার নবীন প্রবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। উল্লেখ্য,ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজ ১৯৭২সালে প্রতিষ্ঠিত হয়।২০২২ সালে কলেজটি ৫০টি বছরে পদার্পন করায় সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ফ্রীতে দোকানঘর পেয়ে খুশি প্রতিবন্ধী লুৎফর, দোকানের প্রথম কাষ্টমার ইউএনও

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত স্বামী গুরুত্বর আহত

দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা

নূরকে গ্রেফতারের দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তেঁতুলিয়ায় আবারও ঘন কুয়াশা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দিন ধরে

পঞ্চগড়ের বোদায় ভেজাল সয়াবিন তেল তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ  নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

ফুলবাড়ী পৌর বিএনপি’র সাবেক সা: সম্পাদক দুলালের ইন্তেকাল

বীরগঞ্জে দোকান মার্কেটে ক্রেতাদের ব্যাপক উপস্থিত