Tuesday , 13 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সদর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরের উদ্বোধন করা হয়। ১৩ ডিসেম্বর মঙ্গলবার থানা চত্বরে ফিতা কেটে লাশ ঘরের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: নাছির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছা: সুলতানা রাজিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, ইএসিডও’র বিভিন্ন কর্মী ও সাংবাদিকগন। অনুষ্ঠানের শুরুতেই সদর থানার পক্ষ থেকে রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম কে গার্ড অব অনার প্রদান করা হয়। ঠাকুরগাঁও থানার শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরের পরিকল্পনা করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বাস্তবায়ন করেন সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন। প্রায় ৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত লাশ ঘরের অর্থায়ন করেন উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও। সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ছুরাতুন নেছা নূরানী ক্যাডেট একাডেমির নূরানী শিক্ষা কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

যেদিন মেয়ের জম্ম হল, সেদিন আমি বাবা হলাম, ঘটনাটি দারুন এক কষ্টের- লেখেছেন “নিখিল রায়”

পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে সংগ্রহশালায় সমতলের বৈচিত্র্যময় জাতি সত্তার সংগ্রহগুলো দর্শনীয় ও মনোমুগ্ধকর

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময়

আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

পীরগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু ঃ সড়ক অবরোধ

রাণীশংকৈলে সড়কদুর্ঘটনায় মাদ্রসা শিক্ষার্থীর মৃত্যু