Thursday , 8 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
৭ ডিসেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের আয়োজনে হরিপুর উপজেলার কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত )সাধারণ সম্পাদক মোছাঃ শিরিন আক্তার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কেরামত আলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারী অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া, মহিলা সমাবেশে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহিলা সমাবেশে প্রায় ১৪০ জন মহিলা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মেয়র পদে ৬জন,সংরক্ষিত মহিলা আসনে-১২জন ও সাধারন কাউন্সিলর ৩৩জন মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশনা অন্যথায় আইনানুগ ব্যবস্থা

বোচাগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

বোচাগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

শাস্ত্রীয় সংগীতের পর এবার সুরের আকাশের উদ্দ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর নতুন চমক “তুমি সুর-আমি কথা” অনুষ্ঠিত হবে ২রা মার্চ

হরিপুরে হাত-পা বাধা পলিথিনে মোড়ানো মাদ্রাসা ছাত্র উদ্ধার

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিবে

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ

বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই দুর্নীতি করতে দেয়া হবে না : ডা. জাহিদ

বীরগঞ্জে ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপি বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু