Monday , 19 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ মিছিল

মোঃ মজিবর রহমান শেখ,,
কাতার ফুবটল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আনন্দ মিছিল বের করা হয়। ১৯ ডিসেম্বর সোমবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে ব্যান্ড পাটিসহ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বড় মাঠে আনন্দ, ফুর্তিতে মেতে উঠে বিজয় উদযাপন করেন সমর্থকেরা। ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে আনন্দ মিছিলে ঠাকুরগাঁও জেলায় বসবাসরত হাজারও ভক্ত, সমর্থক অংশ নেন। মিছিল শেষে বড় মাঠে বিজয়ের আনন্দ উৎসবে বক্তব্য দেন সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক আসাদুজ্জামান শামিম, কারবালা মিঠুন, আরাফাত হোসেন সাগর, জুবায়ের আকাশ, মেহেদী হাসান মাহফুজ, আশির উদ্দিন, এম.এন নিউমুন, সাদেকুল ইসলাম, মুরাদ আহমেদ, সানজিদ আহমেদ, মজিবর রহমান শেখ প্রমুখ। এর আগে ১৮ ডিসেম্বর রোববার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের টাউন কাবের সামনে বড় পর্দায় খেলা দেখানো হয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে। সেখানে হাজারও সমর্থক আনন্দ, হাসি, কান্না, রাগ, অভিমান পেছনে ফেলে বিজয় উদযাপন করেন। তাদের প্রিয় টিম আর্জেন্টিনার বিজয়ের পর সমর্থকেরা বিভিন্ন এলাকা থেকে পাতাকা ও মিছিল নিয়ে পৌর শহরের চৌরাস্তায় জড়ো হয়। সেখানে আতশবাজি, লিও, লিও, মেসি, ভোমোস আর্জেন্টিনা, শ্লোগানে-শ্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। আবেগঘন মুহুর্ত কাটিয়ে ঠাকুরগাঁও জেলায় আর্জেন্টিনা সমর্থকেরা অবশেষে তৃপ্তির ঢেকর তোলে বাসায় ফিরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গ্রামীণ জনপদে দূর্গার প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

রাণীশংকৈলে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

রাণীশংকৈলে ৫নং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বোদায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক আসুন আমরা নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

কাহারোলে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ’র উদ্ধোধন

দুই দেশের বন্ধুত্বের নতুন মাইলফলক “ভারত-বাংলাদেশ”ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপন প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন মেয়র মোশারফ হোসেন

রাণীশংকৈলে ১৫০ মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত !