Saturday , 17 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়। দিবসটি পালনে ১৬ ডিসেম্বর শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন ও সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুর হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শহরের কলেজপাড়াস্থ টাঙ্গন নদীর তীরে অবস্থিত অপরাজেয়-৭১ এ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি দপ্তর, ঠাকুরগাঁও জেলা আ’লীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বেসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের স্মারন করা হয়। অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে একটি বিজয় র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। সে খানে কুচকাওয়াজ ও ডিসপ্লে, রক্তদান কর্মসূচী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বিকেলে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের শপথ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে “ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের” উদ্যোগে সহায়তা প্রদান

বোচাগঞ্জ বিনামূল্যে চক্ষু শিবির

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন

চিরিরবন্দরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে ৪০৯ পিস নিষিদ্ধ মাদক (ট্যাপেন্টা), চোলাই মদ সহ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

লেবার সর্দার লুৎফর রহমানের ইন্তেকাল

নবাবগঞ্জে ল্যাম্বের বাৎসরিক অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভা

ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষক-কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে নেওয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

বোদায় মহিলা দলের বর্ধিত সভা