Thursday , 29 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী’র উদ্বোধন !

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ভুল্লী থানা উদ্বোধন করা হয়। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি, বরেন্য অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা

আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
শুরুতেই প্রধান অতিথিতে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরেণ্য অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো,

ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির আহবায়ক মো: আশরাফুল হক চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মো: জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। পরে দেশের বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়।

পরে সদর উপজেলার আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও, বালিয়া ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে অবশেষে ভুল্লী থানার যাত্রা শুরু হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই’র এ্যাপোলো হাসপাতালে ভর্তি

বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই’র এ্যাপোলো হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের রেজিয়া হত্যার রহস্য উদ্ঘাটন বিষয়ে – পুলিশের প্রেস ব্রিফিং !

৭ দফা বাস্তবায়নের দাবীতে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর শাখার আলোচনা সভা

হরিপুরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

বোদায় নৌকা প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সংবেদনশীল সভা

ঠাকুরগাঁওয়ে সরকারি পেরিফেরি (খাস) জমি জবর দখলের চেষ্টা — শিল্প প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানঘর নির্মাণের অভিযোগ

মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

অভাবের দিন শেষ পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আগাম জাতের আমন ধান কাটা নিয়ে ব্যস্ত কৃষক-শ্রমিকরা

বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন