Sunday , 4 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই শ্লোগানে ৪ রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও
সদর উপজেলা প্রশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আলোচনা সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো: জিয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বনি আমিন, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, রহিমানপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার পরুল বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সংস্থার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক, উপকারভোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয় এবং গুরুত্বপুর্ন সুপারিশমালা উঠে আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাকপ্রতিবন্ধী ভাই-বোনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ

বীরগঞ্জ পাক- হানাদার মুক্তি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আন্ত:উপজেলা – বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু

দিনাজপুরে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

কবিরাজহাটে নির্বাচনীয় প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, মন্দিরগুলোতে টহল জোরদার

বীরগঞ্জে মোহনপুরে পিবিবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

সংবাদ ও নাটকে কাজ করছেন ট্রান্সজেন্ডার দুই নারী