Friday , 16 December 2022 | [bangla_date]

ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা বন্ধের দাবিতে স্বারকলিপি

বালু মহলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা বন্ধের দাবিতে জেলা প্রশাসক কে স্বারকলিপি দিলেন কৃষকরা।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি ও ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন ও কৃষক নেতা আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ১০ জন কৃষকের প্রতিনিধি দল জেলা প্রশাসকে স্বারকলিপি দেন।
স্বারকলিপিতে উল্লেখ ছিলো, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন ৩নং শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া, গড়ফতু, বলদিয়াপাড়া, ধুলাউড়ী, কাশিমনগর গ্রামের বাসিন্দা ও কৃষকবৃন্দ। আমরা অত্যান্ত দুঃখের সাথে আপনাকে অবহিত করছি যে, ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট হতে উল্লেখিত মৌজার পাশদিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর বলদিয়া পাড়া বালুমহালে দীর্ঘ দিন হতে ইজারাদার কর্তৃক বালু উত্তোলন করে আসছে। কিন্তু নদীর স্বাভাবিক স্তরে পর্যাপ্ত বালু না থাকায় নদীর তীরবর্তী এলাকা ঘেষে ড্রেজার মেশিন দিয়ে অস্বাভাবিক গভীরতা করে বালু উত্তোলন করার ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হয়ে পশ্চিম দক্ষিণ পার্শ্বের পাড় ভেঙ্গে ইতোমধ্যে ২৫ একরের মতো আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো ৫০০ একরের মতো জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
যার ফলশ্রæতিতে ইতোমধ্যেই বেশকিছু কৃষক তাদের জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে এবং আরো চার থেকে পাঁচশত কৃষক জমিজমা হারানোর আতংকে রয়েছে। এই বিষয়ে ইতিপূর্বে বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বরাবর গত ১৭/০৪/২০২১ইং এবং ০৭/১১/২০২২ইং তারিখে আবেদনের মাধ্যমে অবগত করা হয়েছিল। ক্ষতিগ্রস্থ কৃষকগণ গত ১১/১২/২০২২ইং তারিখে জমি রক্ষা করার জন্য মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। যা বিভিন্ন জাতীয় পত্রিকা ও মিডিয়ায় প্রচার হয়েছে।
উল্লেখ্য যে, অত্র বালুমহাল হতে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার চেয়ে শতগুণ বেশী ক্ষতি এখানকার কৃষকদের হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শতশত কৃষক তাদের সহায়সম্বল হারিয়ে পথে নামতে বাধ্য হবে। অসহায় কৃষক ও আবাদি জমি রক্ষার লক্ষ্যে অতি দ্রæত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও আগামীতে বালুমহাল নতুন করে ইজারা দেওয়া বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলায় হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুল উদযাপন করলো বিজয় দিবস ও নূরানী বিভাগের শুভ উদ্বোধন

পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা” নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রাণীশংকৈলে গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে হাট-বাজার ইজারা দরপত্রে অনিয়মের অভিযোগ

দিনাজপুরে বৃক্ষরোপন ও ৫ শতাধিক গাছের চারা বিতরন

বোচাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

বোচাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বড়গাও ইউনিয়নের ভুলিল – ফারাবাড়ির গ্রামীণ সড়কের গাছ কেটে ফেলার চেয়ারম্যানের হরিলুট ভেস্তে দিলেন ইউএনও !

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আটক – ৬ জন

চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার পরিচিতি সভা