Monday , 19 December 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ফ্রি ছানী অপারেশন

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বিশেষায়িত চক্ষু ক্যাম্পে ১৭০ জন রোগিকে ফ্রি সেবা ও ৪০ জন রোগির ফ্রি ছানী অপারেশন করা হয়েছে। গতকাল রোববার সকালে ভজনপুর আরডিআরএস অফিসে আয়োজিত চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মুরাদ ইবনে হাফিজ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভজনপুর ইউনিয়নের জন্য ওই বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ফ্রি ছানী অপারেশন করা হয়। উক্ত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর আঞ্চলিক ব্যবস্থাপক আতিয়ার রহমান ও সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কহিনুর ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রেম নয় সংস্কৃতির টানেই বিরানপুরে চীনা নাগরিকের আগমন

রাণীশংকৈলে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ফসল কাটার ৩টি যন্ত্র বিতরণ

ঢাকাসহ দেশের ৫ অঞ্চল ঝড়-বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে

জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে পীরগঞ্জে শোক সভা, দোয়া মাহফিল

চিরিরবন্দরে চর্তুদিকে ছড়িয়ে পড়েছে ট্যাঙ্কি মেরামতের সুনাম

পাওনা টাকা চাইতে গিয়ে পীরগঞ্জে সাংবাদিককে হত্যার চেষ্টা ॥ থানায় মামলা

আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থীদের মাঝে জার্র্সি বিতরণ

হিলিতে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে দেয়ালের চিত্র

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত