Saturday , 24 December 2022 | [bangla_date]

দিনাজপুরে শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার

দিনাজপুরে শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট।
দিনাজপুরের মানবতার সংগঠন ‘খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট ’ প্রতি বছরের ন্যায় আর্ত-মানবতার কল্যানে দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের শীত নিবারনের জন্য উষ্ণ উপহার “কম্বল” প্রদান করেছে।
শনিবার শতবছরের নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট এর আয়োজনে অসহায়-শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে খায়রুল আনামের পুত্র মোঃ জাকির এনাম বলেন, আমাদের ৫ভাই-বোনদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মানুষের কল্যাণে তাদের নামে ট্রাস্ট করে দিনাজপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সে স্বপ্ন গত দু বছর ধরে আমরা পূরণ করে যাচ্ছি। উল্লেখ্য খায়রুল আনাম দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী, এফপিএবি, চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন, দৈনিক প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নর্দান প্রোপার্টিস, নর্দান প্লাজার স্বত্ত¦াধিকারী খায়রুল আনাম ও তার সহধর্মিনী জাহানারা বেগমের নামকরণে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে দিনাজপুরে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগায়ে কালবৈশাখী ঝড় কেড়ে নিল কৃষকের স্বপ্ন

অসময়ের বৃষ্টিতে বিভিন্ন ইট ভাটায় কোটি টাকার ক্ষতি

জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশে- এ কে এম জিয়াউল আলম আনসার ভিডিপির সকল সদস্যই একটি সিসি ক্যামেরা

বোচাগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ইএসডিও এর উদ্যোগে শোভাযাত্রা ও অালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ

পীরগঞ্জে গাঁজা সেবন করে মাতলামি করার অপরাধে যুবকের কারাদন্ড

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ  দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

হাকিমপুরে মামার মোটরসাইকেলে   বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির

হাকিমপুরে মামার মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাংলা স্কুলে’র শিক্ষক, কর্মচারীরা ২৮ মাস থেকে বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে

দিনাজপুরে দু’শ শিল্পী দর্শক মাতালেন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব