Saturday , 17 December 2022 | [bangla_date]

দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

হাকিমপুর প্রতিনিধি \ মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-কে মিষ্টি উপহার দিয়ে বিজয় শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল শুক্রবার দিনাজপুরের হিলি সীমান্তে ২৮৫নম্বর মেইন পিলারের ১১নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ এর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন ভারতের হিলি বিএসএফ ১৮০ ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্রের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় সেখানে দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব জানান, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, এজন্য দুইদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শিমুলের সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নতুন সাজে

বোচাগঞ্জে মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির

বীরগঞ্জের পাথরঘাটা নদীতে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা

শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সরকারি অনুদানের চেক প্রদান

পীরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে আওয়ামীলীগ

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

তেঁতুলিয়ায় ৩শ উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

পীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন