Thursday , 1 December 2022 | [bangla_date]

দিনাজপুরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন সভাপতি-ফরিদ ও সম্পাদক-রহমতসহ পুর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভা ও নতুন কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমিতির কার্যালয়ে সহ-সভাপতি মোঃ ওসমান শরিফের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন। উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন।
দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনে সদস্যরা সর্বসম্মতিক্রমে সভাপতি- মোঃ ফরিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন ও মোঃ গফফার ইসলামসহ মোট ৭ জন, সাধারন সম্পাদক-মোঃ রহমত আলী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ও মোঃ সাজেদুর রহমান, প্রচার সম্পাদক-মোঃ আনোয়ার শাহাদাত মানিক, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ জেসমিন আক্তার, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক-আলহাজ মোঃ হাফিজুর রহমানসহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ চুতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন স্বাক্ষরিত এক পত্রে কর্মচারীদের ন্যায় সংগত দাবী বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে ৩০ ডিসেম্বর ২০২২ইং তারিখের মধ্যে জেলা ও উপজেলা এবং ইউনিট কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করলে ৩০ নভেম্বর বুধবার রাতে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর সীমান্তে বিএসএফের  গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দিনাজপুরে রেল-সড়ক অবরোধ

বঙ্গবন্ধু কন্যা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমুল্যের বাজারে কম দামে শাক-সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা

বীরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে আবাদি জমি ঝুঁকিতে, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ৭৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ডিম দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

অটোরিকশার চাকায় ওড়না  পেঁচিয়ে শিশুর মৃত্যু

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু