Monday , 26 December 2022 | [bangla_date]

দিনাজপুরে পৌষের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক

পৌষে দিনাজপুরের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক। বিশেষ করে অসময়ের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এ অঞ্চলের আলু, গম, সরিষা চাষীরা দুশ্চিন্তায় পড়েন। হিমেল বাতাস আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা।
গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন, দেখা মিলেনি সূর্যের। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টি অল্প সময় ছিল। আবার একেক স্থানে কমবেশী হয়েছে। তবে বৃষ্টির পর সূর্যের দেখা মিলে এবং দিনের তাপমাত্রাও বাড়ে। বিকালের পর থেকে তাপমাত্রা আবার কমার সাথে কনকনে শীত অনুভুত হয়ে বাড়তে থাকে। সন্ধার পরই নামতে থাকে শীতের সাথে কুয়াশা। এতে নি¤œ আয়ের ও খেটে খাওয়ারা মানুষেরা পড়েছে বিপাকে।
আবহাওয়ার অফিসের তথ্য মতে,সোমবার সকাল ৬টায় দিনাজপুরে ১৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ৯৫ভাগ। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মাসে জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ১৫ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। রবিবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন এলাকায় কিছু সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এফএনবি’র ৫’শ কম্বল বিতরণ: উষ্ণতার ছোঁয়ায় হাসি ফোটে

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

চলে গেলেন পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক ভাই-

দিনাজপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আটক-২

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

কাহারোলেএলজিইডি’র নারীকর্মীদের সঞ্চয়ের চেক বিতরণ

আ.লীগের প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন জেলা সম্পাদক আলতাফুজ্জামান

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

জামিন মেলেনি পরীমণির, কারাগারে পাঠানোর নির্দেশ

ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ