Wednesday , 21 December 2022 | [bangla_date]

দিনাজপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারন সভা ও নতুন কমিটি গঠন

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সদস্যরা কন্ঠভোটের মাধ্যমে সভাপতি-আরিফ আক্তার ও সাধারন সম্পাদক মোঃ রায়হান কবিরসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার রাতে দিনাজপুর জেলা প্রশাকের কার্যালয় চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি মোঃ সিদ্দিক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রহমত আলী, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান, দিনাজপুর কালেক্টর ইউনিট শাখার সভাপতি মোঃ শুকুর আলী ও জেনারেল হাসপাতাল কর্মচারী ইউনিটের নেতা রায়হান কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সহ-সভাপতি মোঃ গাফফারুল ইসলাম, হাবিপ্রবি ইউনিটের নেতা মোঃ জাহাঙ্গীর আলম, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সহ-সভাপতি আইনুল হক, কর্মচারী নেতা মোঃ আব্দুল ওয়াহাব, কামরুন নেসা, মোঃ রেজাউল ইসলাম। প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফরিদ হোসেন বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা প্রশাসনের প্রতিপক্ষ নই। তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছি। ব্রিটিশ সরকারের মত কোন কর্মচারীকে কেউ যদি “দাস” বানানোর চেষ্টা করে তাহলে আমরা সংগঠনের মাধ্যমে তার প্রতিবাদ করব। অন্যায়ভাবে কোন সরকারি কর্মচারীকে হয়রানী বা অপদস্ত করা হয় তাদের জন্য সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে। দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনার সভাপতি পদে আরিফ আক্তার ও সাধারন সম্পাদক পদে মোঃ রায়হান কবিরসহ ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার কমিটির ঘোষনা করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন

বিরামপুরে হিমু’র পরিবার পেলেন মানবিক অনুদান

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানগণের প্রশিক্ষণ

পল্লীশ্রী’র উদ্দ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সভায় বক্তারা নারী নির্যাতনের যুগান্তকারী প্রতিবাদী ঘটনাকে স্মরণীয় করতে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রচারের হুমকি অপরাধির বিচার চেয়ে দিনাজপুরে অসহায় গৃহবধু‘র সংবাদ সম্মেলন

পীরগঞ্জে সার সরবরাহ ও বাজার মনিটরিং করার দাবীতে স্বারকলিপি

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

৫ম শ্রেণির ছাত্র আরমান এখন গাড়ি চালক!

বীরগঞ্জে প্রশিক্ষনার্থীদের চাপে সেলাই প্রশিক্ষক প্রতারণার টাকা ফেরত দিলো