Sunday , 11 December 2022 | [bangla_date]

দিনাজপুরে যুব মৈত্রীর জেলা সম্মেলন ও কমিটি গঠন

দিনাজপুরে যুব মৈত্রীর জেলা সম্মেলন ও কমিটি গঠন
সভাপতি মিষ্ঠন রায় ও সাধারন সম্পাদক
মুকুলসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শনিবার বাহাদুর বাজারস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র কার্যালয় চত্বরে বাংলাদেশ যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার জেলা সম্মেলন-২০২২ এবং নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোছাদ্দেকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জেলা সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান। সম্মানীত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা ও জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি জননেতা আব্দুল হক। জেলা সম্মেলনে উপস্থিত সদস্যরা কন্ঠভোটে সভাপতি মিষ্ঠন রায়, সহ-সভাপতি হাসিনুর আলম, মুশফিক বরাত, সাধারন সম্পাদক মোছাদ্দেকুল ইসলাম মুকুল, অর্থ সম্পাদক জগদিশ চন্দ্র রায়সহ ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। জেলা সম্মেলনে বক্তারা বলেন, যুব সমাজ আজ বিপথে পরিচালিত হচ্ছে। মাদকের করাল গ্রাসে তাদের মেধার বিকাশ নষ্ট হচ্ছে এবং তাদের অস্তিত্ব আজ বিলিনের পথে। এ থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ যুব মৈত্রীর সদস্যরাই পারে তাদের আলোর পথ দেখাতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা

চিরিরবন্দরে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা

পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস

পীরগঞ্জে বিএলসি চার্চের সার্কেল কমিটির নির্বাচন সম্পন্ন

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

করোনা সংক্রমণ শুরু হওয়ায় যাতায়াতে যাত্রীদের বাড়তি সতর্কতা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে

অনলাইনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল পারুল রায় ও নার্গিস এর

শিক্ষার্থীদের বিক্ষোভ রাণীশংকৈলে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে শিক্ষার্থীর অনশন

কুখ্যাত মোটর সাইকেল চোর পৌর কাউন্সিলর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে

বীরগঞ্জে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের পাকা আমন ধানের পালা