Tuesday , 27 December 2022 | [bangla_date]

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

সর্ট সার্কিট দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ও গাইনি ওয়ার্ডে ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় সোমবার রাত সাড়ে আটটার দিকে লেবার ও গাইনি ওয়ার্ডের এক্সট্রা পাঁচ অথবা সাত নম্বর বেডের রোগীর স্বজনরা শয্যার পাশে সুইচের প্লাগে ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করছিলেন। এসময় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় পুরো ওয়ার্ড। আতঙ্কে ছোটাছুটি করে ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন রোগী ও তাদের স্বজনরা। তবে ওয়ার্ডে থাকা নার্স ও ওয়ার্ড বয়দের সচেতনতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তারা ওয়ার্ডে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডারের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় আগুন নিভে গেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক সাংবাদিকদের বলেন, আমরা আসার আগেই হাসাপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে স্মোক ইজেক্টর পাইপ দিয়ে ওয়ার্ডের ভিতরের ধোঁয়া এবং গ্যাস বের করে দেয়।
হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ বলেন, ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, ৭৩ শয্যার লেবার ও গাইনি ওয়ার্ডে বর্তমানে ৫৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

ভালো চাহিদা ও লাভের আশায় আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

ফুলবাড়ীতে দুই মাদক সেবীর ৩ মাসের সাজা

দিনাজপুরে আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

তরুণদের মোবাইল ও মাদক থেকে বিরত রাখতে হলে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। — বিএনপি নেতা মোজাহারুল ইসলাম।

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং জাতীর দায়

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

আ’লীগের আমলে ঘরে কোরআন-হাদিস রাখা যায়নি– ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন –জামায়াত নেতা দেলাওয়ার

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’এর মোড়ক উন্মোচন ‘সুরে ছন্দে মনের ভূবন’ শীর্ষক মৌলিক গানের অনুষ্ঠানে দর্শক মাতালেন শিল্পীরা

বোচাগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান