Friday , 23 December 2022 | [bangla_date]

দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্কাইটেল ঃ রানার্স আপ মৃত্তিকা এন্টারপ্রাইজ

দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্কাইটেল। রানার্স আপ হয়েছে মৃত্তিকা এন্টারপ্রাইজ। ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় মৃত্তিকা এন্টারপ্রাইজকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্কাইটেল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।
মৃত্তিকা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী ও দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম বলেন, খেলাধুলা কোন বয়সের হয় না। সব বয়সের মানুষের জন্য খেলধুলা। একটি সুস্থ্য জীবন পেতে হলে খেলাধুলা করতে হবে। মাদকমুক্ত থাকতে হলে খেলাধুলা করতে হবে। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ মাদকের বিরুদ্ধে কথা বলবে। মাদককে না বলুন। খেলধুলাকে হ্যা বলুন। তাই আমাদের প্রত্যেক মানুষকে সুস্থ্য জীবন পেতে হলে খেলাধুলা করতে হবে।
মাল্টিমিডিয়া ব্রান্ড শপ স্কাইটেল এর স্বত্তাধিকারী মুর্শেদ আলম বাপ্পি বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচ মাদকের বিরুদ্ধে জানান দেয়ার ম্যাচ। যুব সমাজকে খেলাধুলায় আসক্তি করতে হবে। সুস্থ্য জীবন ও সুস্থ্য সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী_ডাঃ সামন্ত লাল সেন

টিফিনের টাকা বাঁচিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সংগঠন সমবায় সমিতির নুতন কমিটির- সভাপতি শম্ভু বর্মন, সাধারণ সম্পাদক হাবিব

দিনাজপুরে শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার

পীরগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ে প্রবীণদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ শুরু

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেখ হাসিনাই আমাদের আস্থার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ডেমক্রেসীওয়াচের উদ্দোগে অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ

পীরগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল