Saturday , 17 December 2022 | [bangla_date]

দিনাজপুর বিএডিসি হতে প্রণোদনার মেয়াদ উত্তীর্ণ বীজ বিতরণ

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বি এ ডি সি দিনাজপুর অঞ্চল অফিস হতে নবাবগঞ্জ উপজেলা সহ সব উপজেলায় রবি ২০২২-২৩ মৌসুমে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পূর্নবাসন সহায়তা প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বোরো হাইব্রীড জাতের মেয়াদ উত্তীর্ণ বীজ বিতরণের অভিযোগ উঠেছে। জানা যায় ২০১৬-১৭ মৌসুমের বোরো হাইব্রীড জাতের অবিক্রিত বীজের প্যাকেটে স্টিকার দিয়ে চলতি মৌসুমে বি এ ডি সি(বীজ) দপ্তর থেকে সরবরাহ করা হয়েছে। স্টিকার উঠালে তাতে ব্যবহারের মৌসুম ২০১৬-১৭ স্পষ্ট লেখা দেখা যাচ্ছে।জানা যায় বিষয়টি জানাজানি হলে বিতরণকৃত বীজগুলি ফেরৎ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে দিনাজপুরের উপ-পরিচালক বি এ ডি সি(বীজ বিপণন) আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বীজের প্যাকেট পুরাতুন হলেও তাতে স্টীকার দিয়ে চলতি মৌসুমের দিয়ে দেয়া হয়েছে। এতে কোন সমস্যা নাই।সমস্যা যদি নাই থাকে তাহলে বীজগুলি ফেরত নেয়ার সিদ্ধান্ত কেন নেয়া হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে তাই ফেরত নেয়া হচ্ছে। এদিকে বিতরণকৃত ওই বীজ কতটুকু ফেরত নেয়া সম্ভব সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র শাকিল হত্যা মামলার নেই কোনো অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

বীরগঞ্জে বাদীপক্ষের সন্ত্রাসী কতৃক গর্ভবতীর পেটে লাথি,জোরপূর্বক বিবাদীকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যেগে সাবেক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য -হুইপ ইকবালুর রহিম

প্রশাসনের হস্তক্ষেপে প্রবেশপত্র পেয়ে দাখিল পরীক্ষা দিতে পারলো সুমাইয়া আক্তার

বীরগঞ্জে উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

খুব শিগগির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে রমেশ চন্দ্র সেন এমপি