Monday , 5 December 2022 | [bangla_date]

দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

দিনাজপুর বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেল ৪টায় নাট্য সমিতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মোঃ দেলওয়ার হোসেন।
দিনাজপুর বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল ব্যানার্জীর সভাপতিত্বে শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহএমদ শফি রুবেল, দিনাজপুর পৌরসভার প্যানেল আবু তৈয়ব আলী দুলাল ও বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার সুনীল চক্রবর্তী।
অনুষ্ঠানে দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ মকবুল হোসেন, সহকারী মোঃ নজরুল ইসলাম, মোঃ রায়হান ইসলামসহ অন্যান্য অতিথি ও বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য উস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি মোঃ আনিসুজ্জামান মিলন, সহ-সভাপতি মোঃ মাহফুজ আলম, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাক আলম, দপ্তর সম্পাদক মোঃ জহির উদ্দিন, নিবাচিত ৪জন সদস্য হলেন-মোঃ শওকত আলী, মোঃ আব্দুল গনি, মোঃ আখতার হোসেন ও মোঃ তৌফিক।
উল্লেখ্য, নবনির্বাচিত কমিটির সদস্য মোঃ চুন্নু মিয়া মৃত্যুবরণ করায় সদস্যের এই পদটি বর্তমানে শুন্য রয়েছে।
গত ১১ নভেম্বর-২০২২ তারিখ দিনাজপুর বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বমোট ৪৬৯ জন ভোটারের মধ্যে ৪২১ জন ভোটার ভোট প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ

বীরগঞ্জ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হরিপুরে টিউবওয়েলের মধ্যে কীটনাশক প্রয়োগ করে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ

বঙ্গবন্ধু জাতীয়  চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

বঙ্গবন্ধু জাতীয় চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি,  ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি, ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি

স্তন ক্যান্সার সচেতনতা দিবসে র‌্যালী ও সেমিনার

বাংলাদেশ ও ভারতের মাঝে যে সম্পর্ক রয়েছে সামনের দিনে তা আরো বাড়বে-ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বারিট’র উদ্যোগে রেডিওগ্রাফি দিবস উদ্বোধন