Wednesday , 14 December 2022 | [bangla_date]

দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ১৮ ডিসেম্বর দিনাজপুরে প্রথম বিজয়ের জাতীয় পতাকা উত্তোলন দিবস ও ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৪টায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার।
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম এর পরিচালনায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইসাহাক আলী, রেজাউল করিম রাখি, যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আহসানুজ্জামান চঞ্চল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগন।
বক্তব্যশেষে প্রস্তুতি সভায় দিবসগুলো যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে সদর উপজেলা আওয়ামী লীগ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা

বোচাগঞ্জে ২টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন দিনাজপুর ও পরিবেশ অধিদপ্তর

ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

সফল জননী: বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার পেলেন দিনাজপুরের নূরবানু কবীর

দিনাজপুরে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতির বার্ষিক মিলন মেলা ও সাধারন সভা

খানসামায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপট বিষযক সেমিনার

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস দিনাজপুরে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে —–উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান

কাহারোলে কুকুর কামড়ে নিহত হৃদয় শীলের শোকাহত পরিবারের পাশে এমপি মনোরঞ্জন শীল গোপাল

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর নিহত