Wednesday , 21 December 2022 | [bangla_date]

পঞ্চগড়ে জেলা পুলিশের শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

পঞ্চগড় প্রতিনিধি\ বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে জেলা পুলিশের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে ওই টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কনস্টেবল হতে এএসআই পদমর্যাদার স্টেনো হৃদয় কুমার দেব ও কনস্টেবল সজীব হোসেন চ্যাম্পিয়ন এবং কনস্টেবল মিঠুন হোসেন ও কনস্টেবল ইসহাক আলী রানার আপ হন। অন্যদিকে এসআই হতে তদুর্ধ পদমর্যাদার ইন্সপেক্টর রঞ্জু আহমেদ ও এসআই এস এম হাফিজ হায়দার চ্যাম্পিয়ন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান ও এসআই ইউসুফ আলী রানার আপ হন। পরে বিজয়িদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, এনএসআই এর উপ পরিচালক জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

শীত উপহার কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখা

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

২৬০০ পাট চাষী বিনামূল্যে পেলেন বীজ ও সার

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

বালিয়াডাঙ্গীতে নৌকার কার্যালয় ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল

পীরগঞ্জে আম চাষীদের মানববন্ধন

পীরগঞ্জে ৩৩০ বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেফ্তার

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন  সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল