Monday , 12 December 2022 | [bangla_date]

পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দপ্তর প্রধানসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা পুস্পস্তবক অর্পণ করেন। সেখানে দেশ-জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধানসড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিম‚লক উন্নতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ডিজিটাল বাংলাদেশ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার এসএম সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর কুমার রায় বক্তব্য দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন-

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

ফসল রক্ষাসহ নিরাপত্তার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল

রাণীশংকৈলে হত্যা মামলার আসামীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ

বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হরিপুর উপজেলা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন— ত্র্যাডঃ মানিক

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

চেহেলগাজী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে জনসভায় বক্তারা সদর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হবে

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ প্রাঙ্গনের প্রাচীরের গ্রীল, ইট ও গেট চুরি