Thursday , 15 December 2022 | [bangla_date]

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

বুধবার এফপিএবি মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১৭ থেকে ২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহব্যাপী সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মমতাজ বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সাংবাদিক কাশী কুমার দাস, মাঠ কর্মী আমান উল্লাহ সরকার ও বিশ^নাথ বসাক। দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনার অগ্রগতি তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এমওসিসি ডাঃ রেজাউল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সদর দিনাজপুরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবায়দুর রহমান। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রজেক্টনিস্ট অমল সরকার। বক্তারা বলেন, পরিবার পরিকল্পনার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে তরান্বিত করতে চাই সামাজিক আন্দোলন। দেশে ভৌগলিক অবস্থানের কারণে জনসংখ্যার যে বিস্ফোরণ ঘটছে তাতে আমরা চিন্তিত। এব্যাপারে সচেতন করার লক্ষ্যে এবং প্রসুতি মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই সপ্তাহ যথেষ্ট গুরুত্ব বহন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের হাতে জাল নোট সহ আটক-১

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বীরগঞ্জ পৌরশহর যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

বাংলাবান্ধায় নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার সমাপ্তি মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

পঞ্চগড় যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

বিরলে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলার সর্বোচ্চ আয়কর দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড চেয়ারম্যান

শেষ মূহুর্তের ঈদের বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা

বীরগঞ্জে শ্রমিক দলের সাথে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের মতবিনিময়