Wednesday , 7 December 2022 | [bangla_date]

পার্বতীপুরে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী” এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে আনসার ভিডিপি কমান্ডের আয়োজনে পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়। গোটা উপজেলার ৮ হাজার সদস্যদের মধ্যে দু’শ পুরুষ ও মহিলা সদস্যরা সমাবেশটিতে প্রতিনিধিত্য করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট হাছান আলী। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু প্রমূখ। সমাবেশে পার্বতীপুর উপজেলার দশ ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধায়ন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিম হাসান। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ভেঙে পড়ল ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর গার্ডার

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

বাংলাদেশ সকল ধর্মের সমন্বয়ে একটি ফুল বাগান–হাবিপ্রবি ভিসি

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নবাগত পুলিশ সুপার ইফতেখার আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন দিনাজপুর জেলা যুবলীগ

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী

ঠাকুরগাঁওয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ওয়ার্কশপ

ভুটানের প্রতি চিনা দৃষ্টিভঙ্গির ছলনা

দিনাজপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচী পালন