Tuesday , 20 December 2022 | [bangla_date]

পীরগঞ্জে নিরাপদ খাবার তৈরী ও পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের প্রশিক্ষন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার তৈরী এবং পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের সচেতনতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মঙ্গলবার প্রশিক্ষনের চতুর্থ ব্যাচে প্রশিক্ষন প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মোছাঃ ফরিদা ইয়াসমিন। বক্তব্য দেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। প্রশিক্ষনে উপজেলা সুনামধন্য বিভিন্ন হোটেল মালিক ও শ্রমিকগন প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জিয়াউল হক শাহ জানান, উপজেলা পরিষদের আয়োজনে পাঁচটি ব্যাচে উপজেলার ১৬৫ জন হোটেল মালিক ও শ্রমিককে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এর মাধ্যম বিভিন্ন হোটেল, রেস্তোরায় মান সম্মত খাদ্য উৎপাদন, সংরক্ষন ও পরিবেশনে মালিক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে হারলেও বিজয়ীর বাসায় মিষ্টি নিয়ে যাবেন এমরান আল আমিন

সংরক্ষনের জন্য হিমাগার স্থাপনের দাবী লিচু চাষীদের এবারেও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা

দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ ৭ নেতা-কর্মী আটক

আটোয়ারীতে বিএনপি’র ঘরে ঘরে জনে জনে কর্মসূচি ব্যাপক সাড়া

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

আজাদ রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক

জাগরণী আদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও এসোসিয়েশন কর্তৃক বৃত্তি ও সনদপত্র প্রদান

অভিনব প্রচারনা রাণীশংকৈলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার

ঘোড়াঘাটে ৩০ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল

নবাবগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস পালিত