Wednesday , 21 December 2022 | [bangla_date]

পীরগঞ্জে নিরাপদ খাবার তৈরী ও পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের প্রশিক্ষন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার তৈরী এবং পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের সচেতনতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বুধবার প্রশিক্ষনের পঞ্চম ব্যাচে প্রশিক্ষনের সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মোছাঃ ফরিদা ইয়াসমিন,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা , সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ। প্রশিক্ষনে উপজেলা সুনামধন্য বিভিন্ন হোটেল মালিক ও শ্রমিকগন প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জিয়াউল হক শাহ জানান, উপজেলা পরিষদের আয়োজনে পাঁচটি ব্যাচে উপজেলার ১৬৫ জন হোটেল মালিক ও শ্রমিককে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এর মাধ্যম বিভিন্ন হোটেল, রেস্তোরায় মান সম্মত খাদ্য উৎপাদন, সংরক্ষন ও পরিবেশনে মালিক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা

হরিণ শিকার মামলা: হাজিরা থেকে সালমানকে অব্যাহতি সালমান খান।

তেঁতুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ : আহত ১০

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া-এমপি গোপাল

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বøাড ক্যান্সারে আক্রান্ত মিলনকে সুস্থ্য করে তুলতে প্রয়োজন ১৫ লাখ টাকা

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা