Thursday , 1 December 2022 | [bangla_date]

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু সম্পাদক হাসিনুর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ সদস্যের এই কমিটির কথা জানানো হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ পীরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হিসেবে হাসিনুর ইসলামের নাম ঘোষণা করা হয়।
এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ৬ জন। তাঁরা হলেন, সোহাগ আলী, সুজন আহমেদ, জিসান খান, তানভীর হাসান রোহান, প্রকাশ রায়, ওয়াহিদ হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন, ফরহাদ রেজা অনিক, রেজওয়ানুল পারভেজ রেজভী,রিপন,সাজিনা সাফা স্মৃতি, আক্তারুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন, মোসাদ্দেক মাফি, সুমন আলী, শামীম রেজা, মেঘনা আক্তার,ইফতি আহম্মদ , ফারজানা শিখা। উল্লেখ্য এই কমিটির মেয়াদ আগামী এক বছর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম জানান জেলা কমিটির সভাপতি সম্পাদকের বেধে দেওয়া সময় এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ একটি পীরগঞ্জ সরকারি কলেজ এ বাংলাদেশ ছাত্রলীগের সুন্দর কমিটি উপহার দিব আমরা ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আদিবাসী হিসাবে সাংবাবিধানিক স্বীকৃতি, পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে ইউপি সচিব সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলিউল, সম্পাদক হারুন

বীরগঞ্জে পিবির মাসিক মিটিং অনুষ্ঠিত

ফুলবাড়ীতে নানা সংকট আর দুর্দিনে বন্ধ হয়ে যাচ্ছে হাসকিং চাতাল-মিল

রাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

আটোয়ারীতে দুই দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের লক্ষ্যে পঞ্চগড়ে অবহিতকরণ সভা

“রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৫-শিশু হাসপাতালে” ঠাকুরগাঁও সংবাদ-এ খবর প্রকাশের পর ৩-সদস্যের তদন্ত কমিটি গঠন