Monday , 19 December 2022 | [bangla_date]

প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা, গান বাজনারও প্রশিক্ষণ দিতে হবে। তাদের প্রতি যত্নবান হতে হবে। তাহলে তারাও স্বাভাবিক জীবনে ভূমিকা রাখতে পারবে। এছাড়া প্রতিবন্ধীদের আশার আলো জাগিয়ে তুলেছে বীরগঞ্জে এই রসুলপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে রসুলপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি গোপাল আরো বলেন, আওয়ামী লীগ সরকারই প্রতিবন্ধীদের কল্যাণে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহ প্রতিবন্ধীদের সুরক্ষিত করছে আগের চেয়ে বেশি। এছাড়া সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক এনজিও প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সহধর্মিনী গীতা রাণী শীল, ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক শাহ মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিদেশগামীদের মাঝে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গাছে চারা বিতরণ

ঘোড়াঘাটে নৈশ প্রহরী হত্যা ঘটনায় বিনোদন পার্কের মালিকসহ আটক-৩

বাংলাদেশের আগামী মহাকাশচারী হতে রাশিয়ায় নিজেকে প্রস্তুত করছে তেঁতুলিয়ার জোনাক

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

পীরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নিষিদ্ধ যানবাহন ও অটোরিকশায় অতিষ্ঠ বীরগঞ্জবাসী

রোভার স্কাউট লিডার আল মামুনের সম্মানসূচক উডব্যাজ অর্জন।

পীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নকে সামনে রেখে বায়ার ক্রপসায়েন্স এশিয়া প্যাসিফিক প্রধানের বীরগঞ্জ সফর