Sunday , 4 December 2022 | [bangla_date]

প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ইমাম সাহেবদের ইমান ও আমল শক্ত করে ধরে রাখতে হবে

দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরা তাদের ইমান ও আমল শক্ত করে ধরে রাখবেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি আলেম-ওলামাদের আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য এই যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে যাচ্ছেন। তা দ্বীনি কাজের পাশাপাশি নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারবেন। আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে দেশ ও জাতির উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে আমার বিশ^াস।
রোববার ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে ১০৮৫তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ১০১ জন ইমামদের মাঝে সনদ ও প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহমেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ সহকারী মোঃ আজাদ কালাম রনি। শেষে প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুর হাট জেলা হতে আগত ১০১ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ ও প্রাথমিক চিকিৎসা বাক্স বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার,পরিছন্নতা অভিযান

পীরগঞ্জে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ধরা পড়লো বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’

বীরগঞ্জে বিএনপির সভাপতি মনজুরুল কে ফুলের শুভেচ্ছা-নবগঠিত শ্রমিক দলের

বোচাগঞ্জে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ বিজিবি’র হাতে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম আটক

ডিপ্লোমা শিক্ষাকোর্সকে- ৩ বছরে রূপান্তর করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক –১

বালিয়াডাঙ্গীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির প্রকাশিত সংবাদের প্রতিবাদ-