Saturday , 3 December 2022 | [bangla_date]

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

সারাদেশে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হওয়ায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. মুহিবুর রহমান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে নেওয়া হবে এ পরীক্ষা। তবে এ পরীক্ষা সব শিক্ষার্থী দিতে পারবে না। কেবল বিদ্যালয়ের বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী অংশ নেবে পরীক্ষায়। এজন্য মোট শিক্ষার্থীর ১০ শতাংশ হিসাব করে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ৬ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা সদরে নেওয়া হবে পরীক্ষা।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়। এর আগে শিক্ষার্থীদের পৃথক বৃত্তি পরীক্ষায় বসতে হতো। কিন্তু গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি। ফলে বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি। সরকার ঘোষণা করেছে, এ দুই পরীক্ষা আর হবে না। এতে আগের পদ্ধতিতে ফিরে গেল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি বছর থেকে এ পরীক্ষা আবার শুরু হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হাকিমপুরে মামার মোটরসাইকেলে   বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির

হাকিমপুরে মামার মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির

তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ জরুরি সভা

বীরগঞ্জে মহান শহীদ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বীরগঞ্জে জাতীয় শোক দিবসে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

পা দিয়ে লিখে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন প্রতিবন্ধী মানিক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ যুবককে আটক করেছে বিজিবি

রাণীশংকৈলে হাজিদের সংবর্ধনা

দিনাজপুরে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে

ঠাকুরগাঁওয়ে ধান রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২