Thursday , 15 December 2022 | [bangla_date]

প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করতেই হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিলো বাঙালী বুদ্ধজীবিদের

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পতভাবে বাঙ্গালী বুদ্ধিজীবিদের নির্মম হত্যাকান্ডের শিকার শহীদদের আমৃত্যু স্মরণ রাখবে। স্বাধীনতার দ্বারপ্্রান্তে নিশ্চিত পরাজয় ভেবে পাকিস্তানী হানাদার বাহিনী ও তার দোসররা পরিকল্পিতভাবে বাঙ্গালী জাতিকে মেধাশুন্য করতেই বুদ্ধিজীবিদের হত্যা করেছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, তাতে তাদের সেই স্বড়যন্ত্র নস্যাৎ হয়েছে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উুঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করতে সাংবাদিক, সকলশ্রেনীর মানুষ ও পেশাজীবিদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনও বাংলাদেশে সক্রিয় আছে। তাই স্বাধীনতা বিরোধী চক্র যাতে এদেশকে পেছনে ফেলার স্বড়যন্ত্র না করতে পারে সেজন্য সাংবাদিক সমাজসহ সবাইকে সতর্ক থাকার জন্য সভায় আহŸান জানানো হয়।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কংকন কর্মকার,সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল,কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাংবাদিক কামরুল হুদা হেলাল, মোর্শেদুর রহমান, সালাহ উদ্দীন আহম্মেদ, আনিস হোসেন দুলাল, সন্তোষ গুপপ্ত, মোফাসিরুল রাশেদ মিলন, আবুল কাশেম, ফখরুল হাসান পলাশ, ইফতেখার আহম্মেদ পান্না, মুকুল চট্টোপাধ্যায়,কৌশিক বোস, রাজু বিশ্বাস প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব ১৪ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় চেহেলগাজীস্থ বীরমুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন

মদ্যপ অবস্থায় কুয়ায় ডুবে প্রাণ গেলো নারীসহ দু’জনের

কমরেড গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদের উদ্যোগে তেভাগা আন্দোলনের মহান নেতা কমরেড গুরুদাস তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ব্যতিক্রমী উদ্যোগ করোনায় ইমাম-মুয়াজ্জিনদের অর্থিক সহায়তা প্রদান

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারণ সভা

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাহারোলে মাচায় রঙ্গিলা জাতের তরমুজ চাষ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত