Tuesday , 20 December 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে ঢাকাগামী বাস চাপায় যুবলীগ নেতা নিহত

ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ বাবু প্রিন্স নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
গত রোববার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ বাবু ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। এছাড়াও একসময়ে তিনি মোহনা টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রভাষক মামুনুর রশিদ বাবু বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরে আসার পথে ওই মহাসড়কের রাঙ্গামাটি মোড়ে পার্শরাস্তা থেকে মেইন সড়কে উঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস (নৈশকোচ) হানিফ এন্টারপ্রাইজ পিছন দিক থেকে ধাক্কা দিলে মামুনুর রশিদ বাবু ওই বাসের চাকায় পিষ্ট হয়। আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসীরা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্থানীয়রা যাত্রীবাহী বাসটি ভাংচুর করে সড়ক বেড়িগেট দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি সুরতহাল করে পরিবারের নিকট হস্তান্তরের করা হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আনা হয়েছে তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র রংপুর বিভাগীয় মত বিনিময় সভা

শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জিয়া হার্ট ফাউন্ডেশনে নিম গাছের চারা রোপণ

বিরলে ২ আওয়ামী লীগ নেতা আটক

শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বিশেষ আয়োজন ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর মহাসমাবেশ উপলক্ষে

হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, দেড়ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীর জরিমানা

আটোয়ারীতে আসন্ন দুর্গপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা