Sunday , 11 December 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৩জন

ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত।
রোববার ভোর ৫টায় ওই মহাসড়কে ফুলবাড়ী উপজেলার ভিমলপুর মির্জা অটোরাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
নিহতেরা হলেন- পিকআপচালক ওলিউল্লাহ (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে, হেলপার আজিজুর রহমান নিশান (২৪) একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে এবং অপর নিহত পিকআপের যাত্রী মোত্তাসিম বিল্লাহ (২৫) ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে একটি ছোট পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামে যাত্রীবাহী বাস দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক তার সহকারী ও একজন যাত্রী নিহত হয়। পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ওসি মো.আশ্রাফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ॥ ভাংচুড় ও লুটপাট

৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

বীরগঞ্জ থানার পরিত্যক্ত, জরাজীর্ণ কোয়াটারে ঝুঁকি নিয়ে পুলিশের বসবাস

ফুলবাড়ীতে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান, বেশি দামে আলু বেচলে কঠোর ব্যবস্থা

কাহারোলে বাংলাদেশ প্রেস ক্লাব কাহারোল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

ছেলেসহ সাবেক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

দিনাজপুরে জামায়াতের গণমিছিল

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বোদায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত