Wednesday , 21 December 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ৩০১কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি সদস্যরা। মূর্তিটির আনুমানিক সিজার মূল্য তিন কোটি এক লাখ টাকা বলে জানায় বিজিবি।
গত মঙ্গলবার সন্ধার আগে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ আমড়া সীমান্ত ফাঁড়ি এলাকার সীমান্ত পিলার নং ৩০০/৭-এস থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণে আমড়া মাঠে ৪০দিনের কর্মসৃজন কাজের মাটি খননের সময় ওই এলাকার বাসিন্দা মোকসেদুল ইসলাম একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়। বিষয়টি ওই ব্যক্তি আমড়া সীমান্ত ফাঁড়িতে জানালে, সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মোঃ শুকশাহর নেতৃত্বে বিজিবির একটি দল কষ্টি পাথরের এশটি পূর্ণাঙ্গ মূর্তি উদ্ধার করে। এসময় ফুলবাড়ী থানার পুলিশসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আলমগীর কবির সাংবাদিকদের নিশ্চিত করেন।
কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, আমড়া সীমান্তের আদিবাসী পাড়ার দক্ষিন পাশে ৪০দিনের কর্মসৃজন কাজ করার সময় একটি উচু ঢিপি থেকে মাটি খুড়তে গিয়ে তারা ওই মুর্তি দেখতে পায়। পরে বিষয়টি তাকে জানালে,তিনি বিজিবি এবং পুলিশকে অবগত করেন।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিজিবি সদস্যরা মূর্তিটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছেন বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সাত দফা দাবিতে পঞ্চগড়ে প্রধান উপদেষ্টা বরাবরে জাগপার স্মারকলিপি প্রদান

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

ব্রি-১০২ দিনাজপুরে কৃষকদের মাঝে জাগাচ্ছে সম্ভাবনার আশা

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের পিতাসহ ৭ জন আটক

সেতাবগঞ্জে ট্রাক, টেংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন

দিল্লির তালেবান সংকট, আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত?

মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধনকালে হুইপ মুক্তিযুদ্ধ কর্ণার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে