Saturday , 17 December 2022 | [bangla_date]

বাইসাইকেলে বাংলাদেশে নেপালের জার্মান রাষ্ট্রদূত

হাকিমপুর প্রতিনিধি \ বাংলাদেশ ভ্রমণ ও ঢাকায় অবস্থানরত পরিবারের সঙ্গে দেখা করতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাইসাইকেলে এলেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজ।
গতকাল শুক্রবার দুপুরে বাইসাইকেলে নেপাল থেকে ভারত হয়ে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এসময় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। পরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টের কার্যক্রম শেষে তিনি বাইসাইকেলে বগুড়ার উদ্দেশে রওনা হোন।
এ ব্যাপারে দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামাান জানান, শুক্রবার নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজ বাইসাইকেলে ভারত হয়ে বাংলাদেশে আসেন। তিনি ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে বাইসাইকেলে আমাদের দেশে এসেছেন। এটি তার কোনও সরকারি সফর নয়। তিনি হিলি ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন। এরপর সেখান থেকে তিনি ঢাকায় যাবেন। সেখানে তার স্ত্রী থাকেন। তার সঙ্গে সময় কাটিয়ে পরে বিমানে নেপাল ফিরবেন বলে জানতে পেরেছি আমরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত-১১৪ জন

স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ঝড়ে গাছ পড়ে ইজিবাইকের যাত্রীর মৃ-ত্যু

বর্ষার সময়ে মাটি-কাঁদার রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ,সংস্কার নাই

হরিপুরে ১৬ ফেব্রুয়ারি পালিত হবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২

রাণীশংকৈলের নির্যাতন মামলার মূল আসামি করিমুল গ্রেফতার

উত্তরা পত্রিকার ৫০ বছর পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা

আখতারুজ্জামান মিয়া হুইপ নির্বাচিত হওয়ায় খানসামায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ