Tuesday , 20 December 2022 | [bangla_date]

বিনা কুমারীর রায় পারুলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সোমবার গণেশতলাস্থ জাতীয় পতাকা উত্তোলন দিবসকে সামনে রেখে প্রয়াত উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় এর বোন বিশিষ্ট সমাজসেবী বিনা কুমারী রায় পারুল এর সৌজন্যে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা অবিচল সমাজকল্যাণ সংস্থা, গণেশতলা, দিনাজপুরের আয়োজনে গরিব-অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ এস.এম শামীম সরকার বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ ফজলুল রহমান, অবিচলের সভাপতি রায়হান কবির, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নওশাদ ইকবাল কলিন্স, সমাজসেবক মোঃ আজগর আলী, প্রয়াত উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় এর বোন বিনা কুমারী রায় পারুল, পুত্র সঞ্চয় কুমার রায় ও কিশোর কুমার রায়ের সহধর্মিনী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অবিচল সংস্থার সাধারন সম্পাদক মোঃ নেয়ামতউল্লাহ খান। বক্তারা বলেন, প্রয়াত উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় একজন সৎ এবং ভালো মানুষ ছিলেন। তিনি প্রতি বছর শীতে, পুজা ও ঈদে গরিব-অসহায় মানুষদের মাঝে কম্বল, শাড়ি, সেমাই, চিনি, দুধ বিতরণ করতেন। তারই ধারাবাহিকতায় তার বোন বিনা কুমার রায় পারুল এবার থেকে ভাইয়ের অসাপ্ত কাজ সমাপ্ত করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কবি নূর-এ-আলম সিদ্দিকী’র প্রথম কাব্যগ্রন্থ “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

হরিপুরে সরকারি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ইউএনও

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের পিতাসহ ৭ জন আটক

ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা !

হাবিপ্রবির উন্নয়নে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন !

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

তারুণ্যের শক্তিই গড়বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি