Thursday , 1 December 2022 | [bangla_date]

বিরলের সরিষা ক্ষেতে বিষধর ‘রাসেল ভাইপার’

দিনাজপুরের বিরলে একটি সরিষা ক্ষেতে দেখা মিললো বনে-জঙ্গলের বিলুপ্ত প্রায় ‘রাসেল ভাইপার’ সাপের। সাপটিকে দেখার জন্য আশে-পাশের এলাকার শত শত উৎসুক জনতা সেখানে ভীড় করতে থাকে। সীমান্তের ওপার থেকে সাপটি আসতে পারে বলে স্থানীয়রা জানায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধার আগে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রেংটার ব্রীজ সংলগ্ন তুলাই নদীর ধারে একটি সরিষা ক্ষেতে স্থানীয়রা এই বিষধর ‘রাসেল ভাইপার’ সাপটিকে দেখতে পায়। পরে বস্তা দিয়ে তাকে আটকে ফেলে স্থানীয়রা।
স্থানীয় আব্দুল কুদ্দুস জানান, ধারনা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই বিষধর সাপটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। সাপটিকে সন্ধায় দিনাজপুর বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
বিরলের ধর্ম্মপুর বন কর্মকর্তা মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে সাপটি উদ্ধার করে আনা হয়েছে। সাপটি বিষধর ‘রাসেল ভাইপার’। সাপটি অসুস্থ থাকায় কাউকে হয়তো ছোবল মারতে পারেনি। বিষধর এই রাসেল ভাইপারটি ৫ ফিট লম্বা। আপতাত আমাদের বিরলের কালিয়াগঞ্জ বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ করার পর কোথায় রাখা হবে, কি ব্যবস্থা নেয়া হবে তখন বলা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবসের আলোচনা সভা

পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা” নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রাণীশংকৈলে বিশেষ অভিযানে ১১টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা

বঙ্গবন্ধু কন্যার দেশপ্রেমই তাঁকে সাফল্যের স্বীকৃতি দিয়েছে-মাহমুদ আলী এমপি

ভারত থেকে ১২ টন কচুমুখি আমদানি

বিরলে বটগাছের উপর একটি তালগাছ দাড়িয়ে আছে

রাণীশংকৈলে শীত এলে বাড়ে পিঠার কদর!

কাহারোলে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেভিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে কাবিটার সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নিখোঁজের একদিন পর আত্রাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার