Sunday , 11 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ এই শীতে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীত নিবারণের সামর্থ্য নেই অনেকের। সেই সব গরীব দুস্থ, অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন। শুক্রবার দুপুর ১২ টায় দিনাজপুরের বীরগঞ্জে ১নং শিবরামপুর ইউনিয়নের পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর উদ্যোগে দুই শতাধিক গরীব, অসহায় ও ছিন্নমূল শীতার্তদের নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ হয়। পরে ১নং শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সোহেল আহমেদ । অন্যান্যদের বক্তব্য রাখেন ১নং শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রেজা আনোয়ার সাদাত, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল মান্নান, সমাজ সেবক মিজানুর রহমান মিজান, শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, ১নং শিবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব। এসময় সমাজ সেবক আবু রাজ্জাক,জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর উপদেষ্টা সাংবাদিক উত্তম শর্ম্ম, সাধারণ সম্পাদক সুমন, জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর ১নং শিবরামপুর শাখার সভাপতি সুমন রায় তরুন, সাধারণ সম্পাদক মিঠু রায়সহ স্থানীয় গন্যমান্য বক্তবর্গ ছিলেন। অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বীরগঞ্জে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারিন ইন্টারন্যাশনাল মিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও আলোচনা সভা

আহবায়কের পদে বহাল রাখার দাবিতে বোচাগঞ্জে যুবদল নেতা আসাদুল হক চৌধুরীর সাংবাদিক সম্মেলন

পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের মরদেহ উদ্ধার মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮

উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনে রাণীশংকৈলে বিভাগীয় উপ-সচিব

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু-৭৪, আক্রান্ত-৬হাজার ৮৫৪জন

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ২৪ জন প্রার্থী

পঞ্চগড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ