Friday , 2 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

 বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও সপ্তাহ, বিজ্ঞান মেলা- ২০২২ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর -২০২২) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় একই স্থানে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সদস্যদের নিয়ে বিজ্ঞান সভায় উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন 
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মুর্শিদ আহম্মেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সানাউল্লাহ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বীরগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছেন। পরে মেলার স্টল ঘুরে দেখে সন্তষ প্রকাশ করে শিক্ষার্থীদের স্বাগত জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যারা উত্তরাঞ্চলে মঙ্গা কবলিত করে রেখেছিল, এখন রাজনীতিতে তারাই মঙ্গায় নিমজ্জিত ——————-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

দিনাজপুরে মাটিতে পুতে রাখা সোয়া ৭ লাখ টাকার মাদকদ্রব্য জব্দসহ মাদককারবারি গ্রেফতার

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া  প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

কাহারোলে মাচায় রঙ্গিলা জাতের তরমুজ চাষ

রাণীশংকৈলে ৪টি রিক্সা ভ্যানে ৪৮ বস্তা সার আটকসহ জরিমানা

দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড দিনাজপুরে অঝরে ঝরছে বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা

দিনাজপুর-৫ আসনে জাপার প্রার্থী হচ্ছেন কাজী আব্দুল গফুর

বীরগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন

রাণীশংকৈলে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত