Sunday , 25 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রাস্তায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ সাবিব হোসেন(১৪)নামে এক মাদসারা ছাত্রের মৃত্যু হয়েছে। মোঃ সাবিব হোসেন উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে এবং শীতলাই আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। শনিবার দুপুরে সুজালপুর ইউনিয়নের শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোঃ লিয়ন হোসেন জানান, দুপুরে বাড়ীর পাশে শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে রাস্তার ধারে গাছের ডাল কাটতে গাছে উঠে মোঃ সাবিব হোসেন। এ সময় রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুত সঞ্চালন তারে জড়িয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

‘স্বর্নালী সন্ধ্যায়’ হুইপ ইকবালুর রহিম রাইসা তাসলিমের গান একদিন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আলো ছড়াবে

১৯৭১ এ বাংলাদেশে গনহত্যা ও জেনেসাইট এর জাতিসংঘ স্বীকৃতির দাবীতে দিনাজপুরে ‘আমরা একাত্তরের’ সমাবেশ

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

“কর্মচারীরা হলেন প্রশাসনের গ্রাসরুট লেভেলের প্রাণকেন্দ্র” মতবিনিময় সভায়—- হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর

চিরিরবন্দরে কোচের ধাক্কায় নারী নিহত, শিশুসহ আহত ২

খানসামায় মাদক ও দুর্নীতি বিরোধী শপথ

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে  বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

লায়ন্স ক্লাবের ৬ষ্ঠ দিনে হিয়ারিং এইডস, হুইল চেয়ার এবং ওয়াকার বিতরণ