Tuesday , 20 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান 

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৯ ডিসেম্বর -২০২২) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত ম‚ল্য নেয়াসহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় ভাই ভাই স্টোর মালিকে ৩ হাজার,বরকত স্টোরের মালিক কে ৩ হাজার, সৌরভ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কে ৩ হাজার ও শাহাজান হোটেল মালিক কে ২ হাজার টাকা সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম,এস আই টি
সামিউল ইসলাম ও দিনাজপুর জেলা পুলিশের একটি দল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

ব্রেইন ফাউন্ডেশন ও বিসিআরসি এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

পীরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

বোদা থানা হারানো ৭০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে

বীরগঞ্জে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসুচী

রানীসংকৈলে ঢাকা ব্যাংক ও পেট্রোকেমের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির গণ মিছিল ও বিক্ষোভ

একটি সেতুর অভাবে লক্ষাধিক মানুষের ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত