Saturday , 31 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর -২০২২) সন্ধ্যায় বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বরে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠী বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সতি মনোরঞ্জন শীল গোপাল। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড.
মো. হাসিবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি রেজাউল রহমান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো,নুর ইসলাম নুর,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, সাবেক কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানিক রায়। এসময় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খুদে শিল্পীদের পুরস্কার বিতরণ এবং মধ্য রাত পর্যন্ত সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভায় দায়িত্বভার হস্তান্তর

বীরগঞ্জে উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়ীতে জ্বীনের বাদশা গ্রেপ্তার

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

বোচাগঞ্জ নিকাহ রেজিষ্ট্রার কাজী হাফিজুর রহমানকে কাবিননামা জালিয়াতির কারনে আদালত কর্তৃক জেল হাজতে প্রেরণ

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলার শুভ উদ্বোধন ২০ নভেম্বর

রাণীশংকৈলের নকীব মন্ডল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় ৭২তম

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের পরিচিতি সভা

বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের ওরিয়েন্টেশন সভা