Friday , 9 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’। দিনাজপুরের বীরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর-২০২২) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের বটমূলে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইন উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুসামা মিয়া ঠান্ডু। এসময় কমিটির সহ-সভাপতি ইয়াকুব আলী, সদস্য দিপালী ষোষ,ইশরাত জাহান, আব্দুল মান্নান, কৃষিবিদ খালেক, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব সহ অন্যান্য সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

বালিয়াডাঙ্গীতে ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নের মনোনয়ন দাখিল

বীরগঞ্জ পাকিস্তান হানাদার মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ভোগান্তি যেন কাটছেই না দিনাজপুর পৌর নাগরিকদের

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি

বীরগঞ্জে নারী-পুরুষসহ ৪ ছাগল চোর আটক

বোচাগঞ্জে আটো রাইস মিলের হপার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল