Tuesday , 6 December 2022 | [bangla_date]

বোচাগঞ্জ পাকিস্থানী হানাদার মুক্ত দিবস

ফরিদ আহমেদ বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বোচাগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রæ মুক্ত করেছিল বোচাগঞ্জের মাটি। দীর্ঘ ৯ মাসের লড়াই সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সু-সংগঠিত করেন বোচাগঞ্জের কৃতি সন্তান সাবেক প্রতিমন্ত্রী তৎকালীন তাজউদ্দীন সরকারের বিশেষ দূত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রৌফ চৌধুরী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা হামিদ খান ভাষানির ঘনিষ্ঠ সহচর মরহুম আনোয়ারুল হক চৌধুরী নবাব।
এছাড়া বোচাগঞ্জের ১১৫ জন দামাল ছেলে ও আনসার থেকে আগত একজন সহ মোট ১১৬ জন মুক্তিযোদ্ধা প্রাঁনপন লড়াই চালিয়ে ১৯৭১ সালের এই দিনে বোচাগঞ্জকে হানাদার মুক্ত করেন। এতে ধনতলা গ্রামের আব্দুর বারেক ও এনামুল হক, কাকদুয়ার গ্রামের চিনিরাম দেবশর্মা, বিহাগাঁও গ্রামের কাশেম আলী, রনগাঁও ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামের গুলিয়া বাংরু বনকোট চুনিয়াপাড়া গ্রামের বের্যমোহন রায় বীর মুক্তিযোদ্ধা সহ সর্বমোট ১৩ জন মানুষ শহীদ হন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্ঠায় বোচাগঞ্জের কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বোচাগঞ্জ মুক্ত দিবসটি পালন করা হচ্ছে।
বোচাগঞ্জ মুক্ত দিবস পালন উপলক্ষে এবারও বোচাগঞ্জ উপজেলা মুক্ত দিবস উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, বিভিণœ সরকারি /বে-সরকারি প্রতিষ্ঠান সহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যদিয়ে শেষ হবে বোচাগঞ্জ মুক্ত দিবসের অনুষ্ঠান।
ছবির ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে ঐতিহ্যবাহী বড়মাঠ সংলগ্ন শহীদদের স্মৃতিতে নির্মিত স্মৃতি সৌধ্য। ছবি-প্রতিনিধি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সরকারি আদেশকে বৃদ্ধা আংগুল দেখিয়ে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক উজ্জ্বল

বিএনপির নেতাকর্মীরা যখন মানুষের অধিকার নিয়ে কথা বলেছে তখনি আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের গুম খুন ও কারাগারে প্রেরণ করে নির্যাতন করেছে—বিএনপি নেতা আ.ন.ম বজলুর রশীদ কালু

বীরগঞ্জে ৭৫ বছরের বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা, দলিলপত্র এবং নগদ টাকা লুট

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রকল্পের মাঠ পরিদর্শন বিরলের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা

পঞ্চগড় মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল আল্লাহ ও নবীকে দর্শনের দাবি

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল

বিদেশি শক্তি অথবা সন্ত্রাসী কায়দা ক্ষমতার উৎস হতে পারে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি  মাসিক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইনে ড্রেস কেনা নিয়ে প্রতারণা: ঘোড়াঘাটে বিদায় অনুষ্ঠানে ৫৬জন ছাত্রী পেল নতুন ড্রেস