Sunday , 4 December 2022 | [bangla_date]

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

১৩৬ রানের মাথায় পড়েছে ৯ম উইকেট। তখনও প্রয়োজন ৫১ রান। উইকেটে মেহেদী হাসান মিরাজ। সঙ্গে মোস্তাফিজুর রহমান। এমন ম্যাচও বাংলাদেশ হেরে যাবে ভারতের কাছে? বিস্ময়কেও যা হার মানিয়ে যাওয়ার মতো।

মেহেদী হাসান মিরাজ যে বিস্ময়কর ব্যাটিং করলেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মোস্তাফিজুর রহমানকে নন-স্ট্রাইক প্রান্তে রেখে সিঙ্গেল না নিয়ে তিনি বাংলাদেশকে জয়ী করে মাঠ ছাড়ার মরণপণ সংগ্রামে অবতীর্ণ হন এবং একজন খেলোয়াড় যখন নিজেকে উজাড় করে এভাবে খেলতে পারে, তখন ভারতের মতো দলেরও কিছু করার থাকে না।

এর মধ্যে লোকেশ রাহুল ফেলে দিয়েছিলেন মিরাজের একটি ক্যাচ। ম্যাচের মোড়ও ঘুরে গিয়েছিল তখন বলা যায়। এরপর মিরাজ খেললেন অতিমানবীয় ইনিংস এবং যোগ্য সঙ্গ দিলেন মোস্তাফিজুর রহমান।

সেই সঙ্গে ইতিহাসের সেরা একটি ম্যাচ জয় করে নিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১ উইকেটের এই জয়টি লেখা হয়ে যাবে ইতিহাসের পাতায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার শীত উপহার

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

বেশী লাভ ও ভাল ফলনের আশায় আগাম  জাতের আলু চাষে ব্যস্ত চাষীরা

বেশী লাভ ও ভাল ফলনের আশায় আগাম জাতের আলু চাষে ব্যস্ত চাষীরা

বীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

৯ কিশোরকে ভারতে পাচারকালে গ্রেপ্তার-২

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের মালিকসহ ৫ জনের কারাদন্ড

আ.লীগের প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন জেলা সম্পাদক আলতাফুজ্জামান

মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

আহসান কবিরের গান ‘ভালোবাসার রঙ মাখো’