Monday , 12 December 2022 | [bangla_date]

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে  আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠীর একটি বড় অংশই হচ্ছে আদিবাসী। বাংলাদেশ বিনির্মাণে আদিবাসীদের ভূমিকা অপরিসীম। মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি সংগ্রামে আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। কাজেই আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে এই জনগোষ্ঠী পিছিয়ে থাকবে এটা হতে পারে না। তাই যে দেশ সকল সম্প্রদায়ের রক্তের আল্পনায় অর্জিত, সেই দেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাদের সম্পূর্ণরূপে সম্পৃক্ত করতে হবে। 
সোমবার (১২ ডিসেম্বর ২০২২) দুপুরে ঠাকুরগাঁও সদর- উপজেলার ইএসডিও অডিটোরিয়ামে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস্ ইপার এর সহযোগিতায় সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব কর্ম অধিবেশন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ঠাকুরগাঁও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. ওয়ারদাকুল আকমাম। স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

পঞ্চগড়ে ইসলামী সমাজের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

পীরগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে শিশু নিহত ॥ গ্রেফতার ৫

ইএসডিও’র নির্বাহী পরিচালক জামানের পিতার ইন্তেকাল !

দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- এমপি মনোরঞ্জন শীল গোপা

চিরিরবন্দরে বাসের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঢেউটিন, কম্বল, খাদ্য এবং নগদ অর্থ বিতরণ করেন- এমপি ছেলে সুজন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদার দেড় হাজার ব্যবসায়ীর সাথে মতবিনিময় করেন, বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ