Sunday , 11 December 2022 | [bangla_date]

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (৯ ডিসেম্বর) নির্ধারিত কর্মসূচি মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।
এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৮টায় উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে এবং একটি মানববন্ধন করেন।
পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা।
এছাড়াও সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য, কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- ওই কমিটির সহ-সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক,সমাজসেবা অফিসার আব্দুর রহিম, তথ্য কর্মকর্তা হালিমা আকতার, কমিটির সদস্য আবু শাহানশাহ ইকবাল, আব্দুল খালেক, শিউলি রাণী মন্ডল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বিএনসিসি ও সততা সংঘের সদস্য ও ছাত্রছাত্রীরা।
বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকু্রর ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

হরিপুরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ডিসির কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি বিষয়ে সভা

শোক সংবাদ : পীরগঞ্জে পত্রিকা বিক্রয়কর্মীর পিতার ইন্তেকাল

পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সাধারণ সভা

আত্রাই নদীর জেগে ওঠা চরে খানসামা উপজেলায় স্বপ্ন বুনছেন কৃষক-কৃষাণী

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সাথে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দের মত বিনিময়

বীরগঞ্জে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, বাম্পার ফলনের সম্ভাবনা

পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর