Thursday , 22 December 2022 | [bangla_date]

রাণীশংকৈল পৌর শহরে রাজবাড়ীতে ৫টি দোকান ঘর পুড়ে ছাই

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলায় পৌর শহরের রাজবাড়ী এলাকায় গত মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় আধাপাকা টিন সেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। জানাযায় রাতের দোকানদারি শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ঘুমন্ত অবস্তায় আগুনের চিৎকার শুনে দোকানদার গণ শুধু মাত্র জীবন নিয়ে বেরিয়ে আসে।রাণীশংকৈল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রে আসে। কিন্তু দুঃখের বিষয় দোকানদারগণ কোন মালামাল বের করতে পারেনি-দোকানের মালামাল সহ সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়েছে। দোকানদার জয়নাল,মোজফাফর,আজিজুল,তহিদুল,তাহেরুল সকলেই বলেন- কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছিনা। আগুন লাগার খবর পেয়ে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান নিজ অর্থায়নে তাদের প্রত্যেককে আর্থিক ভাবে সহায়তা দেন। ২২শে ডিসেম্বর দুপুরে পৌর মেয়রের নির্দেশনায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকারদারদেরকে ৩হাজার টাকা করে অনুদান দেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মতিউর রহমান, ইসাহাক আলী, পৌর কমিশনার আবু তালেব, নুর আলম, সাংবাদিক নেতা মোবারক আলী প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা পরিদর্শন করলেন বিএসএফ মহাপরিচালক

পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনারা আপনাদের অবস্থান জাতীর কাছে জানান ………বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

হাবিপ্রবিতে ৩য় অন্তিঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

বৈরী আবহাওয়ায় হিলি বন্দরে পণ্য খালাসে স্থবিরতা

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মত বিনিময়

দিনাজপুর ইনস্টিটিউটের বার্ষিক পিঠা উৎসব

বোচাগঞ্জে মাদক ডিলার ফাহিমকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

বীরগঞ্জে জাতীয় পাটির বর্ধিত সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার

পা দিয়ে লিখে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন প্রতিবন্ধী মানিক