Saturday , 3 December 2022 | [bangla_date]

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই  দেশে আর ভুখা মিছিল হয় না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে আর ভুখা মিছিল হয় না উল্লেখ করে দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার সময়োপযোগী এবং দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন বিশ্ব অর্থনীতিতে একটা মন্দার সৃষ্টি করেছে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সচল রেখেছেন। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করবার জন্য আবারও বিএনপি জামাত অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে
শনিবার (৩ ডিসেম্বর ২০২২) বিকেলে কাহারোল উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউনুস আলী মন্ডল, উপজেলা খাদ্য গুদামের ওসি নিত্যান্দ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬দফা দাবী রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন হুঁশিয়ারি

পীরগঞ্জে খামারীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টটি নির্মাণ কাজ শুরু

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শহীদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর নির্মাণধীন বাড়ি ভেঙ্গে দিলেন দুর্বৃত্তরা

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের  প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা